বুধবার, ২৭ মে ২০২৬
নোয়াখালীর সুধারামে ১,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীর সুধারামে ১,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মো. আবু সালেহ রিয়াজ

নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন পৌরসভার লক্ষীনারায়ণপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্পের সামনে পাকা সড়কের ওপর বাঁধন পরিবহনের একটি গাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী আফসার উদ্দিন (৩২), পিতা-ফরিদ আলম, মাতা-রাবেয়া, সাং-উলুচামরী, দক্ষিণ হিল্লা, ডাকঘর-হনিলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে কালো কসটেপ দিয়ে মোড়ানো একটি চিপসের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটির ভেতর থেকে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন