৫ই মে মঙ্গলবার খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রা উপজেলার অবহেলিত জনপদ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের টেকসই বেড়িবাঁধের কাজ, রাস্তার কাজ, বন বিভাগের বন কর্মকর্তা দের খোঁজ,গোল খালি কোস্ট গার্ডের ক্যাম, নৌপুলিশ ফাঁড়ি, কাস্টমস অফিস সহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন অবহেলিত দক্ষিণ বেদকাশি ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বর্ষার মৌসুম আশার আগে শেষ করে দেওয়া, ভাঙ্গা চোরা ইটের সলিং রাস্তা সংস্কার করা, কাঁচা রাস্তায় ইটের সলিং তৈরী করা সহ এই জনপদের সাধারণ মানুষের ভোগান্তি দূর করা হবে। তিনি আরও বলেন এই এলাকা সহ কয়রা উপজেলার বেশিরভাগ দরিদ্র জনগোষ্ঠী সুন্দরবনের উপর নির্ভরশীল তাদের এখন বড় সমস্যা বনদস্যুর প্রতিনিয়ত সাধারণ জেলেরা বনদস্যু( ডাকাত) বাহিনীর হাতে জিম্মি হচ্ছে। ডাকাত দলের হাত থেকে উদ্ধার করতে পরিবারকে মোটা অংকের টাকা দিতে হচ্ছে। সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলে খুব শিগগিরী যৌথ অভিযান পরিচালনা করা হবে এবিষয় সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তা দের সাথে আলাপ-আলোচনা চলছে। এছাড়া আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, জামায়াতে ইসলামী কয়রা উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লাহ্ শাহাবুদ্দিন আহমেদ, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ভারপ্রাপ্ত আমীর ডা. ইসহাক, ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।