সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও হায়াতখালী বন টহল ফাঁড়ির যৌথ অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ১ টি নৌকা আটক করেছে। এ সময় খালে পাতা অবস্থায় অবৈধ ভেষাল জাল ও ভারতীয় কীটনাশক জব্দ করা হয়েছে। জানা গেছে গত সোমবার (৪ মে) সন্ধা ৭ টার দিকে সুন্দরবনের বাইশের খাল এলাকায় অভিযান চালিয়ে নৌকা সহ এই অবৈধ জাল আটক করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত জেলেরা বনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান পরিচালনা করেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।