নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ওয়েব-পোর্টাল ম্যানেজমেন্ট বিষয়ে ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৫ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে ‘ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অন ওয়েব-পোর্টাল ম্যানেজমেন্ট ফর স্টেকহোর্ল্ডাস’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নোবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানা এবং আইসিটি সেলের সহকারী প্রোগ্রামার মো. জানে আলম। কোর্স ডাইরেক্টর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান। প্রশিক্ষণে প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম।
উল্লেখ্য, নোবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।