বুধবার, ২৭ মে ২০২৬
শাপলা গ'নহ'ত্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের দোয়া ও আলোচনা সভা

শাপলা গ'নহ'ত্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের দোয়া ও আলোচনা সভা

আব্দুল আহাদ

শাপলা গ'নহ'ত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবির 

২০১৩ সালের ৫ই মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামির নেতাকর্মীদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে প্রতিবছর ৫ ই মে গণহত্যা দিবস পালিত হয়। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৫ই মে) লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের অফিসে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। 


আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসাইন,অফিস সম্পাদক, রাশেদ হোসাইন,অর্থ সম্পাদক আব্দুল মোতালেব সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন