বুধবার, ২৭ মে ২০২৬
উল্লাপাড়ায় কৃষক খুশী  ব্রি ধান ১০৮ ফলনে

উল্লাপাড়ায় কৃষক খুশী ব্রি ধান ১০৮ ফলনে

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সব মাঠেই বোরো ধান  ব্রি ধান ১০৮ জাতের ভালো হারে ফলন মিলছে বলে জানা গেছে । কৃষকেরা ভালো ফলন হওয়ায় বেশ খুশী বলে জানানো হয়। ব্রি ধান ১০৮ বেশি হারে ফলনশীল চিকন ধান। 


উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের বিভিন্ন মাঠে অনেক কৃষক এবারের মৌসুমে নিজেদের আগ্রহে ব্রি ধান ১০৮ এর আবাদ করেছেন। এরা এলাকার বীজ দোকানীদের কাছ থেকে বীজ ধান কিনে নিজেরা বীজতলা করেন। এরপর সময়মতো বীজতলার চারা জমিতে লাগিয়ে আবাদ করেছেন বলে জানা গেছে। সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু ও জগজীবনপুর মাঠে কৃষক ইমান আলী , মহসিন সরকার , কোবাদ মন্ডল ও আরো কয়েকজন কৃষক ব্রি ধান ১০৮ এর আবাদ করেছেন। আঙ্গারু মাঠে কৃষক মো. ইমান আলী নিজের প্রায় সতেরো শতক জমিতে ব্রি ধান ১০৮ এর আবাদ করেন। তিনি জমির ধান কেটে মাড়াই পর ধান রোদে শুকিয়েছেন। তিনি বলেন ওজনের পর হিসাব করে মিলিয়েছেন  বিঘা প্রতি ২৬ মণ হারে ফলন হয়েছে। প্রায় সতেরো শতক জমিতে তের মণ ধান ফলন হয়েছে । তিনি ফলনের হারে বেশ খুশী বলে জানান।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন কম সময়ে ফসল কেটে ঘরে তোলা যায় ও বেশী হারে ফলনশীল ব্রি ধান ১০৮ সহ ব্রি ধান ১০০ এর উপরের সব জাতের ধানের আবাদে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন