বুধবার, ২৭ মে ২০২৬
খুলনায় ১০ জেলায় ভোক্তা-অধিকারের অভিযানে ৬৬ হাজার টাকা জরিমানা

খুলনায় ১০ জেলায় ভোক্তা-অধিকারের অভিযানে ৬৬ হাজার টাকা জরিমানা

মো. সেলিম রেজা তাজ

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৪ মে ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ০৮ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
‎
‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়  অভিযান চালিয়ে আর বি ট্রেড ইন্টারন্যাশনাল কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় 
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে  এলাকায়  অভিযান চালিয়ে নাওয়াব মেডিকেল বিশ্বাস ইনভেস্টিগেশন অ্যান্ড ক্লিনিক কে যথাযথ সেবা সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা  জরিমানা করা হয়। এ সময় মোট ১টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার আইলাচারা বাজার এলাকায় অভিযান চালিয়ে জোয়ার্দ্দার হোটেল কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 
‎
‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার বাটিকাডাংগা বাজার এলাকায়  অভিযান চালিয়ে মেসার্স ঢাকা কোয়ালিটি কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ ও মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণ কে প্রতারিত করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর   উপজেলার পবহাটি বাজার এলাকায়  অভিযান চালিয়ে রুচিরা বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় । 
‎
‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার শান্তিধাম মোড় এলাকায় অভিযান চালিয়ে ডলি'স মোমো কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা  এবং ঢাকা কাচ্চি ডাইন কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৯  হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।
‎
‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে বাঘারপাড়া   উপজেলার নারকেলবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আলামিন ক্রোকারিজ কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার কোমরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সাঈদ ডেন্টাল কেয়ারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময়  ০১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । 
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
‎
‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন