বুধবার, ২৭ মে ২০২৬
ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ৬০ হাজার টাকার রিং জাল ধ্বংস

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ৬০ হাজার টাকার রিং জাল ধ্বংস

মামুনুর রশিদ মামুন

ঠাকুরগাঁওয়ে মাছ ধরার নিষিদ্ধ চায়না রিংজাল নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের নির্দেশে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি এর নেতৃত্বে নিষিদ্ধ রিং জাল এর অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সদর উপজেলার চক হলদি, গড়েয়া রোড সংলগ্ন ও সেনুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ১টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৬০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলি উপজেলা পরিষদে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মুনিরা সুমি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেশীয়ে প্রজাতরি মাছ সংরক্ষণে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নরে লক্ষ্যে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, বর্তমানে নদীতে পানি কম থাকায়, দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্ত হতে চলেছে, অপরদিকে একদল অসাধু ব্যক্তি উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মৎস্য শিকার করা হচ্ছে।

এর ফলে বিভিন্ন প্রকার জলজ প্রাণী ও উপকারী কীট পতঙ্গ বিলুপ্ত হচ্ছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি  জানান।নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যদি কেউ নিষিদ্ধ এই জাল দিয়ে মাছ শিকার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন