বুধবার, ২৭ মে ২০২৬
বাউফল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ১, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক

বাউফল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ১, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৪ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী বাসটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক স্টাফ/সুপারভাইজারের মৃত্যু হয় এবং বাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে অতিরিক্ত গতি,  এবং চালকের অসতর্কতাকে দায়ী করা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন