বুধবার, ২৭ মে ২০২৬
উল্লাপাড়ায় এখন দল বেধে ধান কাটছেন মজুরেরা: দিন যেতেই বাড়ছে চাহিদা

উল্লাপাড়ায় এখন দল বেধে ধান কাটছেন মজুরেরা: দিন যেতেই বাড়ছে চাহিদা

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান কাটায় দিন যেতেই দিন মজুরদের চাহিদা বাড়ছে। এখন ধান কাটায় একজন মজুরের দিনের হাজিরা ছয়শো থেকে আটশো টাকা বলে জানানো হয়েছে। এক এলাকার মজুরেরা ধান কাটতে দলবেধে আরেক এলাকায় যাচ্ছেন। 

উল্লাপাড়ায় কৃষকদের কাছে বোরো ধান ফসল বছরের প্রধান আবাদ হয়েছে। উপজেলার সব এলাকাতেই বোরো ধান কাটায় দিন মজুরদের চাহিদা সবচেয়ে বেশী থাকে। উল্লাপাড়া উপজেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে মজুরেরা ধান কাটার ভরা মৌসুমে  দলবেধে ধান কাটতে উল্লাপাড়ায় আসেন। এরা দিন হাজিরায় কিংবা  বিঘা চুক্তিতে গৃহস্থ কৃষকদের ধান কাটেন। 

উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু , গোজা , জগজীবনপুর , রাণীনগর এলাকার মাঠে বোরো ধান কাটা শুরু হয়েছে। এসব মাঠে ধান কাটার মজুরদের চাহিদা দিন যেতেই বাড়ছে। জগজীবনপুর গ্রামের ছয়জন দলবেধে এলাকার গৃহস্থ কৃষকদের ধান কাটতে দিন হাজিরায়  মজুরী বেচছেন। এরা হলেন - আবু সাঈদ , তোতা মিয়া , ছাইদুর রহমান , শহিদুল ইসলাম , আমিরুল ইসলাম , রাসেদ মিয়া , আলহাজ আলী। এদের নেতৃত্বে আছেন তোতা মিয়া বলে জানানো হয়। তিনি ধান কাটায় গৃহস্থ কৃষকদের সাথে দিনের হাজিরার দর দাম মিটিয়ে নেন বলে জানা গেছে। সলঙ্গা ইউনিয়ন এলাকায় এখন বোরো ধান কাটায় সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকা একজন মজুরের দিনের দাম বলে জানা গেছে। প্রতিবেদককে তোতা মিয়া ও দলের অন্যরা জানান তারা আটশো টাকা দিন হাজিরায় সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠের ধান কাটা ও কৃষকের উঠোন আঙ্গিনায় বয়ে দিচ্ছেন। এদিকে বোয়ালিয়া এলাকায় মাঠের বোরো  ধান কাটায় দিন হাজিরায় ছয়শো টাকা থেকে সাড়ে ছয়শো টাকা মজুরী বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন