গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ খালিদ হাসান রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা মিমি সেতু।
শুক্রবার (১ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব মুন্সী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মোঃ সজিব। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাকিয়া, মোঃ সাইফুর রহমান ও মোঃ আশিকুর রহমান ইরফান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ নাজমুল মিয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওসামা বিন ওউফ ও স্মৃতি খানম।
অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ শাহাদাত হোসেন এবং সহকারী অর্থ সম্পাদক শামীমা আক্তার। স্কুল বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমা আক্তার, ফারহানা কবির রানু, তামান্না আক্তার, তাশিরুন নুর রিসন, মোছা: জেরিন আক্তার, মোছা: অনিমা আক্তার, আফিফা ঐশী ও শারমিন রিমা খাতুন।
প্রচার সম্পাদক পদে সুরঞ্জিত সাহা শুভ এবং সহকারী প্রচার সম্পাদক হিসেবে মোঃ আরমান মজুমদার দায়িত্ব পালন করবেন। দপ্তর সম্পাদক রাকিবুল আলম এবং সহকারী দপ্তর সম্পাদক একালব্য মন্ডল। নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন নুর জাহান আক্তার, মোছা: তাসনিম জামান, রুবাইয়া আশরাফ নিসা ও জয়িতা দাস। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে আবির হোসেন ও সামিউল ইসলাম এবং প্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আজিজুল হাকিম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ রাতুল ইসলাম, মোঃ ফুজাইল খান, জাহিদুল ইসলাম সায়েম, সাদমান ইশতিয়াক সামী, রেজওয়ানা নাসরীন বন্যা ও এম. এস. আর. শিহান।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ খালিদ হাসান রিফাত বলেন, "সিআরসি আমাদের কাছে শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার এক প্রতিশ্রুতি। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগ, আন্তরিকতা ও ভালোবাসা একজন শিশুর জীবনে নতুন সূর্যোদয় হয়ে উঠতে পারে। পথশিশুদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই, আমাদের প্রতিটি উদ্যোগ হোক ভালোবাসার এক একটি গল্প, প্রতিটি কাজ হোক মানবতার এক একটি কবিতা।"
সাধারণ সম্পাদক আফসানা মিমি সেতু বলেন, "আমাদের স্লোগান ‘থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশু মুক্ত’ শুধু একটি বাক্য নয়, এটি আমাদের অঙ্গীকার ও প্রেরণার উৎস। এই বিশ্বাস থেকেই আমরা প্রতিটি কার্যক্রম পরিচালনা করি। সবার সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্ববোধ ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে আমরা এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ উদ্যোগই পারে পথশিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে।"