রাঙ্গামাটির বাঘাইছড়িতে ০২ মে ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক ০৮৩০ ঘটিকায় ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি, ভারপ্রাপ্ত অপস অফিসার এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা উপজেলাধীন তুলাবন নামক এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত এলাকার অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ী কর্তৃক অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে তুলাবন বটতলা আমবাগানের ভিতরে কাঠ জমা করে রাখে। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবৈধ ৭৮.০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৩,৫১,০৯০/-
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।