বুধবার, ২৭ মে ২০২৬
বোয়ালখালীতে সাঁতার কাটতে গিয়ে কিশোরের মৃত্যু

বোয়ালখালীতে সাঁতার কাটতে গিয়ে কিশোরের মৃত্যু

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ তায়েফ নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন। নিহত তায়েফ উপজেলার পূর্ব শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে তায়েফ পাড়ার কয়েকজন ছেলের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কাটছিল। এ সময় তায়েফ হঠাৎ পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের দাবি, সে সাঁতার জানত। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেলে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন