শুক্রবার, ১৫ মে ২০২৬
উল্লাপাড়ায় আগুনে গরীব কৃষক পরিবার পিতা - পুত্রের ক্ষতি

উল্লাপাড়ায় আগুনে গরীব কৃষক পরিবার পিতা - পুত্রের ক্ষতি

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৈত্র বড়হরে মধ্য রাতে আগুনে পুড়ে গরীব কৃষক পরিবারের প্রায় তিন লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিন পেরিয়ে রাত একটার দিকে বড়হর ইউনিয়নের মৈত্র রড়হর গ্রামের কৃষক মোজাম্মেল মুনশী ও তার ছেলে মন্টু সরকারের আলাদা দুটি টিনের ছাউনি ও বেড়ার গোয়ালঘর আগুনে পুড়ে গেছে। আগুনে মোজাম্মেল মুনশীর প্রায় পোনে দুই লাখ টাকা দামের দুটি গরু ও মণ্টু সরকারের প্রায় দুই লাখ টাকা দামের গরু আগুনে পুড়ে বেশ ক্ষতি হয়েছে। পিতা - পুত্রের আলাদা সংসার হলেও একই উঠোন আঙ্গিনায় বসবাস করছেন। 

আজ শুক্রবার বিকেলে তিনটার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে মোজাম্মেল মুনশীর টিনের ছাউনির পুরো গোয়ালঘর একেবার পুড়ে গেছে। আর ছেলে মন্টু সরকারের টিনের ছাউনির গোয়ালঘর আংশিক আগুনে পুড়েছে। আগুনে পোড়া টিনগুলো ও ঘরের অন্যান্য মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিবেদককে মোজাম্মেল মুনশীর হক স্ত্রী কোমেলা খাতুন ও পরিবারর অন্যরা বলেন গোয়ালঘরে মশার কয়েল জালানো ছিলো। আর বিদ্যুত সংযোগ ও লাইট জালানো ছিলো। আগুন কিভাবে আর জালানো মশার কয়েল থেকে নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে  লেগেছে তা কেউ সঠিকভাবে বলতে পারছেন না বলে জানান। এলাকার লোকজন আগুন নেভান। ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নেভাতে গিয়েছিলো বলে জানানো হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী আজ শুক্রবার দুপুর বারোটার দিকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের বাড়ীতে গিয়েছিলেন। বড়হর ইউনিয়ন জামায়াতে ইসলামী  ৯নং ওয়ার্ভের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বলেন মোজাম্মেল মুনশী ও তার ছেলে মণ্টু সরকার গরীব কৃষক। সরকারী ও বেসরকারী ব্যক্তিগতভাবে টাকা দিয়ে সহযোগিতা করলে  ক্ষয় ক্ষতি কিছুটা কমবে। বড়হর ইউনিয়ন পরিষদের ৯ নং  ওয়ার্ডের সদস্য আঃ মালেক বলেন কৃষি পেশার পিতা - পুত্র খুবই গরীব পরিবার। আর্থিক সাহায্য সহযোগিতা তাদের দরকার আছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন