শুক্রবার, ১৫ মে ২০২৬
চৌমুহনী বাজারে মাদক ও জুয়া বিরোধী যৌথ অভিযান

চৌমুহনী বাজারে মাদক ও জুয়া বিরোধী যৌথ অভিযান

মো. আবু সালেহ রিয়াজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের ফলমন্ডি এলাকার রেললাইনের পাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(০৫) ধারা এবং বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৪ ধারায় ঘটনাস্থলে মামলা দায়ের করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে—

১) মোঃ ইমাম হোসেন (৩৬), পিতা: মহি উদ্দিন—কে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

২) নোমান নোভা (৩২), পিতা: রহমত আলী—কে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোট মামলা: ০২টি

মোট কারাদণ্ড: ১৫ দিন ও ১০ দিন

মোট অর্থদণ্ড: ১,০০০ টাকা

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।

এসময় র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস টিম অভিযানে অংশগ্রহণ করে এবং মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন