শুক্রবার, ১৫ মে ২০২৬
বড়াইগ্রামে বিএনপি নেতা আসাদ মোল্লার নেতৃত্বে মে দিবসের বিশাল র‍্যালি ও সমাবেশ*

বড়াইগ্রামে বিএনপি নেতা আসাদ মোল্লার নেতৃত্বে মে দিবসের বিশাল র‍্যালি ও সমাবেশ*

ডেস্ক রিপোর্ট

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে আজ পহেলা মে বিএনপি নেতা আসাদুজ্জামান মোল্লার নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। সকালে একটি বিশাল র‍্যালি বনপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে বনপাড়া পৌর গেটের সামনে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন হয়। 

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নাটোর-৪ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল আজিজ এমপি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জামান মাসুদ লিটু, পৌর বিএনপি নেতা আব্দুল মালেক সরকার এবং উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সভাপতি আব্দুস সালামসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান মোল্লা। সমাবেশে বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের সংগ্রামের কথা তুলে ধরেন। তারা বলেন, মে দিবস আমাদের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায়। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ এমপি শ্রমিকদের নায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং মেহনতি মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। বিশাল এই কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন