মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশন জংশনে হঠাট করে ধুমপান বিরোধী অভিযান,অভিযানের নেতৃত্ব দেন কুলাউড়া রেলওয়ে স্টেশনের ইনচার্জ রোমান আহমদ, স্টেশন মাস্টার মুহিবুর রহমান ও আইনশৃঙ্খলায় দায়িত্বে নিরাপত্তার নিয়জিত থাকা সদস্যরা।
স্টেশনের ইনচার্জ রোমান আহমেদ বলেন, প্রথমবারের মতো অনেক ধূমপানকারি যাত্রীকে ধূমপান থেকে বিরত থাকার পরামর্শ ও সতর্কমূলক বার্তা দেওয়া হয়। এবং পরবর্তী সময় স্টেশনে ধুমপান ও পানের খসা ময়লা আবর্জনা ফেললে অথবা কোন ধরনের নে*শা দ্রব্য সেবন করলে আইনানুগভাবে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ধূমপান থেকে বিরত থাকুন অন্যদেরকেও পরামর্শমূলক বার্তা দিয়ে পরিবেশ সুন্দর রাখুন। পাশাপাশি জনসমাগম জড়ো হওয়া স্থানে কোন ভাবে ধূমপান করা থেকে বিরত থাকুন।