শুক্রবার, ১৫ মে ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ব্যবসায়ী আটক, গাঁজা ও নগদ টাকা উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ব্যবসায়ী আটক, গাঁজা ও নগদ টাকা উদ্ধার

মো. আবু সালেহ রিয়াজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বেগমগঞ্জ থানাধীন ০৯ নম্বর মীরওয়ারিশপুর ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের কেন্দুরভাগ এলাকার পশ্চিম খালপাড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল গোফরানের ছেলে মোঃ নিজামের বসতঘরে তল্লাশি চালানো হয়।

এ সময় ঘরে অবস্থানরত তার ভাই, চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় (২৫)-কে আটক করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা এবং তার পিতা আব্দুল গোফরান ও মাতা মায়মুনা বেগম।

পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে কোমরে গুঁজে রাখা একটি কালো পলিথিন থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃত হৃদয়ের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন