শুক্রবার, ১৫ মে ২০২৬
উল্লাপাড়ায় আট বান্ডিল টিন দেওয়া হয়েছে সেই মসজিদে

উল্লাপাড়ায় আট বান্ডিল টিন দেওয়া হয়েছে সেই মসজিদে

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝড়ে ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যাওয়া কয়ড়া  কৃষ্টপুর নতুন জামে মসজিদের নতুন   ঘরের উপজেলা প্রশাসন থেকে আট বান্ডিল ঢেউ টিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মসজিদটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রায়হান আলী সরকারী বরাদ্দের টিন নেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন ঝড়ে ক্ষতি হওয়া মসজিদের বারান্দায় নামাজ পড়ার বিষয়  তিনি নয়া সংবাদ এর নিউজে জেনেছেন। আজ বৃহস্পতিবার মসজিদটির নতুন ঘর নির্মাণে জরুরীভাবে আট বান্ডিল টিন দেন। গতকাল বুধবার শেষ বিকেলে নয়া সংবাদ এ " উল্লাপাড়ায় এখন নামাজ পড়া হচ্ছে ক্ষতি হওয়া মসজিদের বারান্দায় " শিরোনামে ছবিসহ সংবাদ পাবলিশ হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন