সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার বিকেলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ রায়হানুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা পরিষদ হলরুমে বিকেল সাড়ে তিনটায় মতবিনিময় অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া । মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলাম উল্লাপাড়ার সমস্যা , উন্নয়ন , সম্ভাবনায় এক পরিবার হয়ে কাজ করার আহবান জানান।