বুধবার, ২৭ মে ২০২৬
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান সোহাগ গ্রেপ্তার: একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামি

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান সোহাগ গ্রেপ্তার: একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামি

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খাঁন সোহাগ (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সোহাগ সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাগের বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার একাধিকটিতে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন