নোয়াখালীর মাইজদী প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে ওঠা চিকিৎসা অবহেলার অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগ।
আজ (বুধবার) কিছুক্ষণ আগে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়-এর একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে ঘটনাটির প্রাথমিক তদন্ত শুরু করে।
তদন্তকারী দলটি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম, দায়িত্বে থাকা চিকিৎসক ও স্টাফদের ভূমিকা, রোগীর চিকিৎসা সংক্রান্ত নথিপত্র এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর পর স্বজনরা চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, তদন্তে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।