বুধবার, ২৭ মে ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো আবেদন জমা না পড়ায় বৈধ ঘোষিত ৪৯ প্রার্থীকে চূড়ান্তভাবে বিজয়ী হিসেবে গণ্য করা হচ্ছে।

চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দল ও জোটগত অবস্থান নিম্নরূপ:

বিএনপি জোট: ৩৬ জন

জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোট: ১২ জন

স্বতন্ত্র: ১ জন

আইনি জটিলতা ও উচ্চ আদালতে মামলা চলমান থাকায় একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। আদালতের নির্দেশে ওই আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নতুন করে গ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি ফয়সালা আসার পর এই শূন্য আসনটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে কমিশন।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন