শুক্রবার, ১৫ মে ২০২৬
নোয়াখালী জেলার সুধারামে ১.৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী জেলার সুধারামে ১.৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মো. আবু সালেহ রিয়াজ

নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন দক্ষিণ মাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানে জানা যায়, দক্ষিণ মাসিমপুর গ্রামের (০৯নং ওয়ার্ড, ১০নং অশ্বদিয়া ইউনিয়ন) জাকের বাড়ির বাসিন্দা ওমর ফারুকের নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। এসময় তার দখলীয় পশ্চিম দুয়ারী টিনের ছাউনি ও টিনের বেড়াযুক্ত ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃত ওমর ফারুকের পিতা জাকের হোসেন, মাতা রোকেয়া বেগম এবং স্ত্রী রোজিনা আক্তার।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—

১টি সিনথেটিক ব্যাগের ভেতর কালো স্কচটেপ মোড়ানো নীল পলিপ্যাকেটে ১ কেজি গাঁজা

১টি সবুজ পলিপ্যাকেটে ৬০০ গ্রাম গাঁজা

সর্বমোট ১.৬০০ কেজি গাঁজা

মাদক ব্যবসায় ব্যবহৃত SYMPHONY L270 মডেলের ১টি বাটন মোবাইল ফোন

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬ (১) এর সারণির ক্রমিক নং-১৯(ক) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন