বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মাধ্যমে নান্দাইলবাসীর জন্য অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ‍্যুৎ বরাদ্দ হয়েছে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মাধ্যমে নান্দাইলবাসীর জন্য অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ‍্যুৎ বরাদ্দ হয়েছে

রাকিব মিয়া

ময়মনসিংহ - ৯ নান্দাইল আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় তার নির্বাচনী এলাকা ময়মনসিংহ - ৯ নান্দাইলবাসীর জন্য অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ‍্যুৎ বরাদ্দ হয়েছে।তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার ফেইসবুক আইডির মাধ্যমে নান্দাইলবাসীর উদ্দেশ্যে লিখে বলেন, আমি নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা ধীরে ধীরে বাস্তবায়ন করব। এখন থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ নান্দাইলের জন্য বরাদ্দ থাকবে। এতে করে লোড শেডিং অনেক অংশে কমে যাবে। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী, এই বরাদ্দ তারই জলজ‍্যন্ত প্রমান। মাত্র ২ মাস+ সরকার গঠন হয়েছে, এবং এই কম সময়ের মধ্যে এই বরাদ্দ। নান্দাইলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী বাংলার প্রতিটি ঘরে আলোর বার্তা পৌঁছে দিচ্ছেন, তেমনি আজ আমার নান্দাইলকেও সেই আলোর অংশীদার করলেন। নান্দাইলের বিদ্যুৎ সমস্যার সম্পূর্ণ সমাধান হওয়ায় আমাদের এলাকার সকল মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এক নতুন গতির সঞ্চার করবে। এই উন্নয়ন নান্দাইলবাসীর অধিকার—আমি আপনাদের একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন