বুধবার, ২৭ মে ২০২৬
যশোরসহ ১০ জেলায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭২ হাজার টাকা জরিমানা

যশোরসহ ১০ জেলায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭২ হাজার টাকা জরিমানা

মো. সেলিম রেজা তাজ

‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৮ এপ্রিল ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ০৮টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
‎
‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর  খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকায়  অভিযান চালিয়ে ফুড প্যালেস কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৭ হাজার টাকা এবং ইসলামিয়া কুতুবখানা কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ২ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।
‎
‎বাগেরহাট  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  শরিফা সুলতানা এর নেতৃত্বে চিতলমারী উপজেলার বাখরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে সিকদার মেডিকেল কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার খুলনা রোড মোড় এলাকায় অভিযান চালিয়ে জি এন ফার্মা কে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।
‎
‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে কুমারখালি উপজেলার কুমারখালি বাজার এলাকায় অভিযান চালিয়ে কুন্ডু হোটেল এন্ড রেস্টুরেন্ট কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 
‎
‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে মুহাম্মাদপুর উপজেলার নহাটা বাজার এলাকায়  অভিযান চালিয়ে মেসার্স আশা বীজ ভান্ডার কে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৩০ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকূপা   উপজেলার ভাটই বাজার এলাকায়  অভিযান চালিয়ে ফ্রেশ আইসক্রিম কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ২০ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় । 
‎
‎নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার শাহবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স জিন্নাহ স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর  উপজেলার চুয়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে রায় মেডিকেল কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । 
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন