বুধবার, ২৭ মে ২০২৬
মণিরামপুর থানার নবাগত ওসি’র সাথে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মণিরামপুর থানার নবাগত ওসি’র সাথে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাব্বির হাসান

যশোরের মণিরামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি-সার্বিক) মোঃ আবু সাইদ বলেছেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ মণিরামপুর গড়তে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। এক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি। 

‎‎মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মণিরামপুর থানায় নবাগত ওসির সাথে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গত ২৬ এপ্রিল তিনি মণিরামপুর থানায় যোগদান করেন।

‎‎মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সন্ত্রাস ও চুরি-ডাকাতি দমনে করণীয় এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওসি মোঃ আবু সাইদ জানান, যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে এবং জনগণের আস্থা অর্জনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

‎‎সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সবসময় প্রশাসনের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে এই ধারা অব্যাহত থাকবে। নবাগত ওসির নেতৃত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎‎সাক্ষাৎকালে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের,সভাপতি,মোঃ জাকির হোসেন,সাধারণ সম্পাদক,মোঃ জাহিদুর রহমান,দপ্তর সম্পাদক,বিএম সাব্বির হাসান,সাংগঠনিক সম্পাদক,মোঃ ফারুকুল ইসলাম (ফারুক),সদস্য,মোঃ মাসুম বিল্লাল ও নয়ন রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্বের সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

‎

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন