রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট উজো বাজারের আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি বড় গাছ উপড়ে পড়ে স্থানীয় বাসিন্দা তমাস চাকমার বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ২৮এপ্রিল দুপুরেএই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির সময় একটি বিশাল গাছ তমাস চাকমার বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ছাউনি ও কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় পরিবারটির সদস্যরা ঘরের ভেতরে থাকলেও সৌভাগ্যবশত কেউ হতাহত হননি।
ক্ষতিগ্রস্ত তমাস চাকমা জানান, “হঠাৎ করেই ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই গাছটি আমাদের ঘরের ওপর পড়ে যায়। মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়।
স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রাথমিকভাবে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এই বিষয়ে স্হানীয় বাঘাইহাট ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দয়াধন চাকমার পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকায় ঘন ঘন ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।