সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাষ্ট ফর চ্যারেটির পক্ষ থেকে  চৌদ্দগ্রামে কুলসার ৩০ পরিবারের মাঝে ১৩৫ বান ঢেউটিন  বিতরন।

মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাষ্ট ফর চ্যারেটির পক্ষ থেকে চৌদ্দগ্রামে কুলসার ৩০ পরিবারের মাঝে ১৩৫ বান ঢেউটিন বিতরন।

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়নের কুলাসার,পূর্বডেকরা, বাকগ্রামে ৩০ পরিবারের মাঝে ১৩৫ বান ঢেউটিন বিতরন করেছেন মানবিক সংগঠন মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাষ্ট ফর চ্যারেটি। 

১৮ মার্চ বুধবার কুলাসার দক্ষিন পাড়ায় কাজী আব্দুল হক ও আনোয়া হোসেনের বাড়ীর সামনে  মাসুদা ইন্টারন্যাশনাল  ট্রাষ্ট ফর চ্যারেটির চেয়ারম্যান মানবিক ব্যক্তিত্ব নাছির উদ্দীন বাবুর নির্দেশে মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটির বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীমের  উদ্যোগে এই টিম  বিতরণ করা হয়।

কুলাসার দক্ষিন পাড়া আনোয়ার ও আব্দুল হকের বাড়ীর সামনে আয়োজিত টিন বিতরন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন   মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাষ্ট ফর চ্যারেটির বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীম,,এই সময় আরো  উপস্থিত ছিলেন মাসুদা  ট্রাষ্টের বিশেষ প্রতিনিধি শামসুল আলম,,সমাজ সেবক আনোয়ার হোসেন ও কাজী আব্দুল হক কোম্পানী। আলকরা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো: হাসান, সমাজ সেবক.  সাফায়েত হোসেন সিফাতসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

এই সময় স্থানীয়রা জানান,মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটি গরিব, অসহায়দেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। ইতিমধ্যে মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটির সহায়তা পেয়ে হাজার হাজার পরিবার উপকৃত হয়েছে। কুলাসার গ্রামের সমাজ সেবক কাজী আব্দুল হক বলেন মাসুদা  ট্রাষ্ট ফর চ্যারেটির চেয়ারম্যান নাছির উদ্দীন বাবুকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন ভাবে অসহায়, দুস্হ পরিবারকে সহযোগীতা করার জন্য। আজকে ৩০ পরিবারকে ১৩৫ বান ঢেউটিন উপহার দিয়ে এই ৩০ পরিবারের মাথা  গোজার  ঠাই করে দিয়েছেন।এলাকার আরেক সমাজ সেবক আনোয়ার হোসেন বলেন অনেক পরিবার সামান্য বৃষ্টি হলে ছেলে - মেয়ে নিয়ে জরাজির্ন ঘরে থাকতে কষ্ট হতো ,, রাতে বৃষ্টি হলে ছোট- ছোট ছেলে মেয়ে নিয়ে সারা রাত জেগে থাকতে হতো, আজ মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটির চেয়ারম্যান নাছির উদ্দীন বাবুর সহায়তায় পেয়ে এই সব পরিবার উপকৃত হচ্ছে ।। 

মাসুদা  ইন্টারন্যাশনাল ট্রাষ্ট ফর চ্যারেটির বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীম বলেন  সাংবাদিকদের জানান মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাষ্ট ফর চ্যারেটি একটি মানবিক সংগঠন, এটি মসজিদ, মাদ্রাসা, এবং  গরিব, দুস্হ অসহায় পরিবদেরকে সব সময় সহযোগিতা করে আসছে।

সংগঠনটির মুল উদ্দেশ্য হচ্ছে গরিব অসহায়দের সহযোগিতা করা।  টিন নিতে আসা পরিবার গুলো টিন পেয়ে  অনেক আনন্দিত ,, এই সময় অনেকের চোখে চাপা কান্না দেখা গেছে, তারা টিন পেয়ে অনেক খুশি।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন