বুধবার, ২৭ মে ২০২৬
উল্লাপাড়ায় ছয় ড্রাম ডিজেল তেল জব্দ ও দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

উল্লাপাড়ায় ছয় ড্রাম ডিজেল তেল জব্দ ও দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পিকআপে বহন করা ছয় ড্রাম ডিজেল তেল জব্দ ও শাহজালাল সবুজ (৪২)কে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাত এগারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে মডেল থানা পুলিশ গোপন সুত্রের খবরে নগরবাড়ী মহাসড়কের শ্যামলীপাড়া পুরাতন বাসস্ট্যান্ডের কাছাকাছি এলাকা থেকে ছয়টি ড্রাম ভর্তি ডিজেল তেল পিকআপসহ আটক করে। এ তেলের বৈধ কাগজপত্র দেখাতে  পারেনি। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহজাদপুরের নুকালীর শাহজাহান সিরাজের ছেলে শাহজালালকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লাপাড়া ফিলিং স্টেশনে জব্দ করা ডিজেল তেল সরকারি দামে  বিক্রি করা হয়। আজ মঙ্গলবার তেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানানো হয়।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন