পটুয়াখালী বাউফল কনটেন্ট ক্রিয়েটর রুমান সিকদারের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও মানববন্ধনের মতো উদ্যোগের পর গুরুত্ব পায়। এর ফলেই জেনারেটর পুনরায় সচল করা সম্ভব হয়ছে
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১৬ বছর ধরে অচল থাকা জেনারেটরটি অবশেষে চালু করা হয়েছে। দীর্ঘদিন ধরে মেরামতের উদ্যোগ না থাকায় বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়ছিলেন রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ।
লোডশেডিং ও জ্বালানি সংকটের মধ্যে হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে বিদ্যুৎ সমস্যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলো নতুন করে জেনারেটর চালু হওয়ায় চিকিৎসা সেবায় কিছুটা স্বস্তি ফিরবে পেলো আশা সংশ্লিষ্টদের