সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রবিবার দুপুর বারোটার দিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ রায়হানুল ইসলাম উপজেলা সদরের কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পাশের ১১নং উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। তার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া ছিলেন। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুস সালাম , ইউপি সদস্য গ্রাম আদালতের চেয়ারম্যান সাহারুল হক সাচ্চু , ইউপি সদস্য জাকারিয়া হোসেন , মাহমুদুল হাসান , আরিফা ইয়াসমিন , ফুলমালা , হিসাব সহকারী শেখ মো. সোহাগ , ইউডিসি আইনুল হক প্রমুখ ।