বুধবার, ২৭ মে ২০২৬
সলঙ্গায় মানবিক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" থেকে অসহায় দম্পতিকে দেওয়া হলো ছাগল

সলঙ্গায় মানবিক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" থেকে অসহায় দম্পতিকে দেওয়া হলো ছাগল

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায়  স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” থেকে আজ শনিবার  অসহায় সহায় সন্বলহীন রহিমা - ওয়াহেদ দম্পতিকে স্বাবলম্বী হতে  ছাগল দেওয়া হয়েছে। সলঙ্গার  কুঠিপাড়ায় একটি পরিত্যক্ত ভবনে  এ দম্পতি বসবাস করছেন। সকাল আটটার দিক এ দম্পতির হাতে ছাগল তুলে দেওয়াকালে  উপস্থিত ছিলেন সংগঠনের চীফ এডমিন মো. শাহ আলম মাস্টার , সভাপতি কেএম আমিনুল ইসলাম হেলাল , সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকার ,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার , এডমিন শাহিদুল ইসলাম সাংবাদিক আনিছুর রহমান প্রমুখ। প্রিয় সলঙ্গার গল্প সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এ দম্পতিকে দেওয়া ছাগলটি  তাদের আয়ে ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন