শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
কাউখালী থানার অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

কাউখালী থানার অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

চাই সুই উ মারমা

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক - নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।


আনুমানিক দুপুর ০২:৩০ ঘটিকার সময় কাউখালী থানাধীন কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শগ্রাম এলাকা হতে এসআই ( নিঃ ) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর - ২২/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জহিরুল ইসলামকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃত আসামীর পরিচয়-

মোঃ জহিরুল ইসলাম

পিতা: মোঃ ছিদ্দিক

ঠিকানা: কলমপতি, সুগারমিল আদর্শগ্রাম, ০৯নং ওয়ার্ড, থানা- কাউখালী, জেলা - রাঙ্গামাটি।


গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন