বুধবার, ২৭ মে ২০২৬
রায়পুর প্রেসক্লাবে নতুন নেতৃত্ব সভাপতি মিন্টু, সম্পাদক আজাদ

রায়পুর প্রেসক্লাবে নতুন নেতৃত্ব সভাপতি মিন্টু, সম্পাদক আজাদ

ডেস্ক রিপোর্ট

বৈষম্যহীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে রায়পুর প্রেসক্লাব–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৯টায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ৩৪ সদস্যের সাধারণ সদস্যসহ মোট ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম মিন্টু (আজকের পত্রিকা ও উপকূল প্রতিদিন), সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ (দৈনিক যুগান্তর, বাংলা ট্রিবিউন ও শীর্ষ সংবাদ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহবুবুর রহমান রনি (এনপিবি)।

উপজেলার পেশাজীবী গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে গঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: মুকুল পাটোয়ারী ও আবদুল করিম, যুগ্ম সম্পাদক: জহির হাজারী ও মাহমুদুন্নবী সুমন, অর্থ সম্পাদক: আরিফ হোসেন রুদ্র, দপ্তর সম্পাদক: সুদেব চন্দ্র কুড়ি, নির্বাহী সদস্য: প্রদীপ কুমার রায়, আনোয়ার হোসেন ঢালী, এম আর সুমন, আবদুল লতিফ, মিজানুর রহমান মঞ্জু, ওয়াহিদুর রহমান মুরাদ, রাকিব আল মাজেদ ও কাউছার আলম।
এছাড়াও মাজেদ হোসেন ও মেহেদী মাসুমসহ ৩৪ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটি ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট রায়পুর প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছিল। যোগ্য ও অভিজ্ঞ সাংবাদিকদের বঞ্চিত করে অপেশাদার এবং রাজনৈতিক পদধারীদের মাধ্যমে সংগঠনটি নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “দীর্ঘ এক যুগেরও বেশি সময় সাংবাদিকতা করেও অনেক পেশাদার সংবাদকর্মী ন্যায্য সুযোগ পাননি। নতুন কমিটি পেশাদার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।”

নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম মিন্টু বলেন, “চাটুকারদের প্রাচীর ভেঙে রায়পুরে একটি সুস্থ, বস্তুনিষ্ঠ ও বৈষম্যহীন সাংবাদিকতার ধারা প্রতিষ্ঠা করা হবে। পেশাদার গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে সব ধরনের দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে রায়পুরে সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল।”
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে রায়পুরের সাংবাদিক সমাজে নতুন প্রত্যাশা ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন