শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

চাই সুই উ মারমা

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক - নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।

গত রাত আনুমানিক ২৩:১৫ ঘটিকার সময় রাঙ্গামাটি সদর থানাধীন রিজার্ভ বাজার এলাকায় হোটেল “জম জম” হতে ডিবি টিম অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ০৪ জনকে আটক করে-

১। আজাদ হোসেন ( ৩৪ )

২। বিপ্লব বড়ুয়া ( ৩২ )

৩। জোবায়ের ছোটন ( ৩২ )

৪। আরজু হোসেন ( ৩৫ )

উল্লেখ্য, আটককৃত জোবায়ের ছোটনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।


অভিযান চলাকালীন স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করা হয় এবং মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন