বুধবার, ২৭ মে ২০২৬
বাঘাইছড়ি থানার অভিযানে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

বাঘাইছড়ি থানার অভিযানে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

চাই সুই উ মারমা

অদ্য ২৩ এপ্রিল ২৬ খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক - নির্দেশনায় বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।


আজ আনুমানিক ১৪:১০ ঘটিকার সময় বাঘাইছড়ি থানার এসআই ( নিঃ ) টিকলু কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে বাঘাইছড়ি পৌরসভার চৌমুহনী শাপলা চত্বর এলাকার পূর্ব পাশ হতে সিআর - ৬০৫/২০২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃত আসামীর পরিচয়-

মোঃ আরিফ হোসেন

পিতা: মোঃ আক্তার হোসেন

ঠিকানা: মাস্টার পাড়া, হোল্ডিং নং - ৮৬, বাঘাইছড়ি পৌরসভা, থানা - বাঘাইছড়ি, জেলা - রাঙ্গামাটি।


গ্রেফতারকৃত আসামীকে থানায় এনে বিধি মোতাবেক হাজতখানায় রাখা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন