সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ড্রামে করে বহন করা ২ হাজার ৪২০ লিটার পেট্রোলসহ একটি পিকআপ জব্দ এবং দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুজন হলো - পিকআপ চালক কামরুল ইসলাম ও লাভলু মিয়া। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকার কেয়া হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ( ভূমি ) শারমিন আক্তার রিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একটি পিকআপে বেশ কয়েকটি ড্রামে করে ২৪২০ লিটার পেট্রোল বাঘাবাড়ি ঘাট থেকে অন্য এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানা গেছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এ পেট্রোল জব্দ ও অর্থ জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।