পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাটে নদীতে পড়ে জহির মুন্সী (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল ২১ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা।
নিখোঁজের ২৬ ঘণ্টা অতিক্রম হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি, এতে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, উদ্ধার তৎপরতায় পর্যাপ্ত গতি নেই।
এদিকে, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির নির্দেশনায় একটি প্রতিনিধি দল নিখোঁজের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেয় এবং তাদের সান্ত্বনা প্রদান করে।
নিখোঁজ ব্যক্তিকে দ্রুত উদ্ধারে আধুনিক সরঞ্জামসহ জোরালো অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।