বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
যশোরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক-১

যশোরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক-১

মো. সেলিম রেজা তাজ

প্রায় (০১) কেজি স্বর্ণসহ যশোর ব্যাটালিয়ন কর্তৃক যশোরের তারাগঞ্জ এলাকা হতে ০১জন ভারতীয় নাগরিককে আটক করেছে ৪৯ বিজিবি।
‎
‎মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ, সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণসহ যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে চোরাচালান দমনে এবং সীমান্ত পাহারায় অঙ্গীকারবদ্ধ ও সদা জাগ্রত রয়েছে।
‎
‎এরই ধারাবাহিকতায় বুধবার ২২ এপ্রিল ২০২৬ তারিখ ৫টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহল দল গোপন তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ নামক জায়গায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ৯০০ গ্রাম Gold Paste সহ (ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে ১জন ভারতীয় নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তির নিকট হতে Gold Paste ছাড়াও বিভিন্ন বিদেশী মুদ্রা পাওয়া যায়। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়।
‎
‎আটক আলী আমিন আহমেদ ভারত মুম্বাই এর অদুরে ভিওয়ান্দি থানে শহরের (পিতা)আমিন আহমদ আনসারী ও (মাতা) সারওয়ারি বানো আনসারীর ছেলে।
‎
‎উদ্ধারকৃত Gold Paste বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা BAJUS হতে নিরিক্ষনের মাধ্যমে খাঁটি স্বর্ণ বলে নিশ্চত করা হয়। বৈদেশিক মুদ্রা ও উক্ত Gold Paste এর সর্বমোট বাজার মূল্য ১,৯৩,৪২,০১১/- (এক কোটি তিরানব্বই লক্ষ বিয়াল্লিশ হাজার এগার) টাকা
‎
‎যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃকর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি জানান,আটককৃত ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায়, তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমনাগমন করেন। তিনি গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ ভারতের মুম্বাই হতে বিমানযোগে দুবাই গমন করেন। পরবর্তীতে দুবাই হতে ঢাকা এবং সড়ক পথে ঢাকা হতে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
‎
‎বর্তমানে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানা হয়ে যশোর ট্রেজারীতে জমাকরনের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন