বুধবার, ২৭ মে ২০২৬
পিতৃ পরিচয়ের দাবিতে শিশুকে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন, অভিযুক্তের

পিতৃ পরিচয়ের দাবিতে শিশুকে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন, অভিযুক্তের

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৬ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক নারী। পিতৃ পরিচয়ের দাবিতে তার এই অনশন স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

জানা গেছে, উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের গোয়ালিয়াবাগা গ্রামের বাসিন্দা নিপা আক্তার (২৩) গত সোমবার (২০ এপ্রিল) থেকে তার শিশু পুত্র সন্তান নাঈমকে নিয়ে অভিযুক্ত প্রেমিক কবির হাওলাদারের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। নিপার উপস্থিতি টের পেয়ে কবির হাওলাদার (৪৮) তার বসতবাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নিপা আক্তারের দাবি, তিনি কবির হাওলাদারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। সে সময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে তার দাম্পত্য জীবনে ভাঙন ধরে। নিপার স্বামী মো. জহির, যিনি চাকরির কারণে দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন, প্রায় ১৩ মাস পর বাড়িতে ফিরে স্ত্রীর গর্ভধারণের বিষয়টি জানতে পেরে তাকে ছেড়ে চলে যান।

পরবর্তীতে নিপা বাবার বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে তিনি সন্তানের পিতৃ পরিচয় নিশ্চিত করা এবং কবির হাওলাদারের স্বীকৃতি ও বিয়ের দাবি জানাচ্ছেন।

নিপার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সন্তান জন্মের পর কবির হাওলাদার দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে অভিযুক্ত কবিরের স্ত্রী চম্পা বেগম দাবি করেছেন, পুরো ঘটনাটি পরিকল্পিত।

এ বিষয়ে কবির হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগ সম্ভব হয়নি।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন