বুধবার, ২৭ মে ২০২৬
বাউফলে বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজী গ্রেফতার চেক জালিয়াতি  অভিযোগে

বাউফলে বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজী গ্রেফতার চেক জালিয়াতি অভিযোগে

মো. রাকিব সিকদার

পটুয়াখালী বাউফল উপজেলা  বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফরিদ উদ্দিন গাজী (৪৫) উপজেলা বিএনপির সদস্য তালিকায় রয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাউফল থানার এএসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফরিদ গাজীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও একটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ফরিদ গাজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ গাজীর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করতেন বলে অভিযোগ আছে। এছাড়া এলাকায় ভীতি সৃষ্টি, হামলা-মারামারিতে জড়িত থাকা এবং গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই আগেও তাকে বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেফতার করা হয়েছিলো। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন