নোয়াখালী পৌরসভার ০৩নং ও ০৪নং ওয়ার্ডে চলমান ড্রেন সংস্কার ও পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক মিজ ফেরদৌসী বেগম মহোদয়।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ড্রেন পরিষ্কার ও সংস্কার কাজ যেন দ্রুত এবং মানসম্মতভাবে সম্পন্ন হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে ড্রেন সংস্কার ও পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। জনগণের ভোগান্তি কমাতে পৌরসভার এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।