বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বদলগাছীতে গাঁজাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ সুমি রানী পুলিশের হাতে আটক

বদলগাছীতে গাঁজাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ সুমি রানী পুলিশের হাতে আটক

সিয়াম সিদ্দিক

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ সুমি রানী (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


সোমবার(২০ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামের জোর পুকুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সুমি রানীকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয় এবং তার কাছে থাকা গাঁজা জব্দ করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, সুমি রানী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলে এলাকাবাসীর দাবি।



বদলগাছী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন