শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

মো: জান্নাতুন নাঈম

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।উপজেলার সীমান্তবর্তী কয়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল।​র‍্যাব সূত্রে জানা যায়, পাঁচবিবি থানাধীন কয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি সেখানে দ্রুত অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন র‍্যাব সদস্যরা। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল।​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় অবৈধ ফেনসিডিল সংগ্রহ করে জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।উদ্ধারকৃত ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃত ওই দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করার আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। মাদকের বিস্তার রোধে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন