সোমবার, ২০ এপ্রিল ২০২৬
জবি শিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

জবি শিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

ডেস্ক রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জকসুর জিএস আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হিসেবে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল দায়িত্ব পেয়েছেন।
‎
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
‎
‎সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল আলিম আরিফকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
‎
‎তাকে শপথবাক্য পাঠ করানো হয়। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ শাখা সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিলকে মনোনীত করেন।

‎দায়িত্ব পাওয়া নিয়ে জবি শিবিরের নবনির্বাচিত সভাপতি আবদুল আলীম আরিফ বলেন, ছাত্রশিবির বিগত সময়গুলোতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে এবং আদর্শিক প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতা আমরা ইনশাল্লাহ বজায় রাখবো। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবো। আমাদের নিয়মিত শিক্ষার্থীবান্ধব কর্মসূচিগুলো অব্যাহত থাকবে।

তিনি বলেন, চলমান শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ভূমিকা রাখা প্রয়োজন, তা আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও ত্যাগের মানসিকতা নিয়ে পালন করার চেষ্টা করবো।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন