সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বিসিডিএস কেন্দ্রীয় সভাপতির সহধর্মিণীর ইন্তেকাল: মণিরামপুরে গভীর শোক ও সমবেদনা

বিসিডিএস কেন্দ্রীয় সভাপতির সহধর্মিণীর ইন্তেকাল: মণিরামপুরে গভীর শোক ও সমবেদনা

সাব্বির হাসান

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় সভাপতি বি.এম. জামালউদ্দিন (বিলু)-এর সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক প্রয়াণে পরিবার, সহকর্মী এবং ব্যবসায়ী মহলে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

‎মরহুমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মণিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ওষুধ ব্যবসায়ী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ জানান, মরহুমা ছিলেন একজন অত্যন্ত সৎ, সদালাপী ও মানবিক গুণসম্পন্ন মানুষ। তাঁর প্রয়াণ শুধু একটি পরিবারের জন্য নয়, বরং সংগঠনের সংশ্লিষ্ট সবার জন্যই এক অপূরণীয় ক্ষতি।

‎‎শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক (নাঈম ড্রাগ হাউজের মালিক) কামরুল ইসলাম, সহ-সভাপতি (আসমা ড্রাগ হাউজের মালিক) আব্দুল হক, (হোসেন ড্রাগ হাউজের মালিক) মো. ইয়াসিন, (নিপা ড্রাগ হাউজের মালিক) মোক্তার হোসেনসহ সমিতির বিভিন্ন ঔষধ দোকানের মালিক এবং স্থানীয় মুসল্লিরা।

‎‎এ সময় নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দানের জন্য প্রার্থনা করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শোকাবহ সময়ে সমিতির সর্বস্তরের সদস্যরা কেন্দ্রীয় সভাপতির পরিবারের পাশে রয়েছেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন