রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ইবিতে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ইবিতে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

মো. মিনহাজুর রহমান মাহিম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবন ও প্রধান ফটকে তালা ও প্রশাসন ভবনের সামনে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলা, ভাঙচুর করা ও উস্কানিমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৯ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এ অফিস আদেশ জানানো হয়, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের সমন্বয়ে এ তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়াকে আহ্বায়ক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. শহীদুল ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুল আলম এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম।

এবিষয়ে জানতে তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. আব্দুস শাহীদ মিয়া বলেন, “আমি অবগত তবে এখনও চিঠি হাতে পাইনি। চিঠি পাওয়ার পর সংশ্লিষ্টদের সঙ্গে বসে আলাপ করে পরবর্তী প্রক্রিয়ায় যাব।”

কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন