সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মৌলভীবাজারে'শহীদ জিয়া অডিটোরিয়াম'-এর নামফলক পুনরায় স্থাপন

মৌলভীবাজারে'শহীদ জিয়া অডিটোরিয়াম'-এর নামফলক পুনরায় স্থাপন

তিমির বনিক

মৌলভীবাজার সরকারি কলেজে অবস্থিত ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’-এর নামফলক পুনরায় স্থাপন করা হয়েছে। শনিবার (১৮ই এপ্রিল) এক সংক্ষিপ্ত ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে নামফলকটি আনুষ্ঠানিকভাবে পুনঃস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজের উপাধ্যক্ষ মনসুর আলম।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাশ চৌধুরী, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উক্ত কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা অডিটোরিয়ামের নামফলক পুনঃস্থাপনকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন