সোমবার, ২০ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা  শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিয়ালা সড়কের আকরতমা এলাকা নামক স্থানে  একটি ধানক্ষেত থেকে মিন্টু মিয়া (৪৮) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে স্থানীয়দের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত মিন্টু মিয়া নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া গ্রামের বাসিন্দা এবং রামগঞ্জেন ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার নামের একটি ইটভাটার শ্রমিক ছিলেন। তিনি সেখানে রান্নার কাজ করতেন বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানক্ষেতের মালিক জমি দেখতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশটির মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়।


তবে কী কারণে কে বা কাহারা তাকে হত্যা করেছে   সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, নিহতের সঙ্গে কারও পূর্ব বিরোধ ছিল এমন তথ্যও জানা যায়নি।


রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।লাস উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন